এক লাখ ইয়াবাসহ নারী আটক

চট্টগ্রামে বারান্দায় রাখা খাটের নিচে থেকে ১ লাখ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে রায়পুর এলাকায় একটি বসতঘরে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করেছে র‍্যাব-৭।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ পরুয়াপাড়ায় আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে যান। পরে এই বাড়ি থেকে এক নারীকে (৪৩) আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খাটের নিচ থেকে এক লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।

র‍্যাব-৭–এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বলেন, আটক নারী ও তার পরিবার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে বিক্রি করত। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে আনোয়ারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।