এক শর্মার শেষ, আরেক শর্মার শুরু

ক্রীড়া ডেস্ক ॥ গেল মাসের ২৯ তারিখে বার্বাডোজে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে ভারত। চ্যাম্পিয়ন হওয়ার পর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরে যাওয়া ঘোষণা দেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বর্তমানে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে যেসব ক্রিকেটার বিশ্বকাপ খেলেছে, সেসব ক্রিকেটার রয়েছে ছুটিতে। যার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে ভারতের স্কোয়াডে রয়েছে বেশ কয়েকটি নতুন মুখ। তবে প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে হোঁচট খায় ভারতীয়রা। হারে ১৩ রানে। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে দুই দল। এই সিরিজের মধ্য দিয়ে ভারতীয় দলে অভিষেক হয় অভিষেক শর্মার। প্রথম ম্যাচে শূন্য রানে ফিরলেও দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। ৪৬ বল খেলে তুলে নেন নিজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। সেইসঙ্গে তিনি গড়েন বিরল কিছু রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম রানের খাতা খোলেন ছক্কা হাঁকিয়ে। সেইসঙ্গে নিজের প্রথম অর্ধশতকও পূরণ করে ছক্কা মেরে। এছাড়াও নিজের প্রথম সেঞ্চুরিও পূরণ করেন ছক্কা হাঁকিয়ে। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর অনেকে অভিষেক শর্মাকে রোহিত শর্মার যোগ্য উত্তরসূরি বলে আখ্যা দিচ্ছেন। সেইসঙ্গে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় ভারতীয়রা। ১০০ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়েন চ্যাম্পিয়নরা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।