এখনো আপনাদের হারামিপনা কমে নাই: ওমর সানী

খবরওয়ালা অনলাইন ডেস্ক: পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দ্রব্যদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় সয়াবিন তেল। তেল কিনতে গিয়ে বাজারে পর্যাপ্ত তেল পাচ্ছেন না ক্রেতারা। ক্রেতাদের ধারণা, দেশে তেলের সংকট নেই বরং কৃত্রিমভাবে এ সংকট তৈরি করেছে ব্যবসায়ীরা। এবার এ বিষয়ে মুখ খুললেন ঢালিউড অভিনেতা ওমর সানী।

রবিবার (২ মার্চ) দুপুরে ফেসবুক একটি স্ট্যাটাস দেন এই অভিনেতা। সেখানে দ্রব্যমূল্য সিন্ডিকেটকারীদের উদ্দেশে তার মন্তব্য ঠিক এরকম, এখনো আপনাদের হারামিপনা কমে নাই।

তিনি লিখেছেন, ‘হঠাৎ করে সয়াবিন তেল উধাও। তার মানে, এখনো আপনাদের হারামিপনা কমে নাই। এই সিন্ডিকেটগুলোকে গণপিটুনির ব্যবস্থা করা ছাড়া আর উপায় নাই।’

ওমর সানী আরও লিখেছেন, ‘দয়া করে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করবেন না। এগুলো করলে দেখবেন সব হারাতে হবে। কিছুদিন পরে লিভার নাই, কিডনি নাই, ক্যান্সার, বউ নাই, বাচ্চা কেউ নাই।’

এদিকে সানীর পোস্টের সঙ্গে সহমত প্রকাশ করেছেন নেটিজেনরা। সিন্ডিকেট নিয়ে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘হোক প্রতিবাদসহ গণধোলাই; যেন এ রমজান উপলক্ষে দেশের সমস্ত সিন্ডিকেট ভেঙে চুরমার হয়ে যায়।’

 

খবরওয়ালা/টিএ
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।