এখন পর্যন্ত ৪৩০ ইসরায়েলি সেনা নিহত

গাজার দক্ষিণাঞ্চলে হামাসের সঙ্গে লড়াইয়ে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। শনিবার (স্থানীয় সময়) ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত সেনার নাম সার্জেন্ট নোয়াম শেমেশ (২১)। জেরুজালেমের এই যুবক ফার্স্ট ক্লাস (রিজার্ভ) কফির ব্রিগেডের শিমশন ব্যাটালিয়নের একটি স্কোয়াডের কমান্ডার ছিলেন।

আইডিএফের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাজার খান ইউনিস এলাকায় আরপিজি হামলায় শেমেশ নিহত হন। এ ঘটনায় আরেক সেনা সামান্য আহত হয়েছেন।

নতুন এই মৃত্যুর ঘটনায় গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে ও সীমান্ত এলাকায় সহিংসতায় ইসরায়েলি সেনা, পুলিশ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঠিকাদারসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩০ জনে। এর মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা ও তিনজন বেসামরিক ঠিকাদারও রয়েছেন।

প্রায় এক সপ্তাহ আগে একই এলাকায় চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছিলেন।

গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ওই হামলায় ইসরায়েলে অন্তত ১,২০০ মানুষ নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে গাজার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হাতে এখনো ৫৩ জন জিম্মি রয়েছেন। এর মধ্যে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। জীবিত রয়েছেন ২০ জন। আরও তিনজনের অবস্থা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

এদিকে, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর গাজা যুদ্ধকে ‘দ্বিতীয় অগ্রাধিকারের’ লড়াই হিসেবে উল্লেখ করেছে আইডিএফ। ইরানকে ‘অস্তিত্বের জন্য হুমকি’ আখ্যা দিয়ে ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। এর জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শনিবার রাতভর ইরানের হামলায় ইসরায়েলে অন্তত ১০ জন নিহত ও ২০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

খবরওয়ালা/এন

 

9k= এখন পর্যন্ত ৪৩০ ইসরায়েলি সেনা নিহত
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।