এখন পর্যন্ত ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নিহত ২৪: নেতানিয়াহুর দপ্তর

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর। বুধবার (১৮ জুন) সিএনএনের খবরে এ তথ্য জানা গেছে।

নেতানিয়াহুর দপ্তর জানায়, গত শুক্রবার (১৩ জুন) সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানের দিক থেকে ৪০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কয়েক শত ড্রোন পাঠানো হয়েছে।

এই হামলাগুলোর ফলে ইসরায়েলে অন্তত ২৪ জন নিহত হয়েছেন এবং ৮০০ জনের বেশি আহত হয়েছেন বলে দপ্তরটির দাবি। এ ছাড়া নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে ৩,৮০০ জনের বেশি বাসিন্দাকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।