জাতির উদ্দেশে ভাষণ দেবেন খামেনি

ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আজ বুধবার (১৮ জুন) জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

তাসনিম জানিয়েছে, খামেনির ভাষণ কিছুক্ষণের মধ্যেই টেলিভিশনে সম্প্রচারিত হবে। উল্লেখযোগ্যভাবে, গত ১৩ জুন ইসরায়েল ইরানে হামলা চালানোর পর তাকে সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল।

এদিকে, মঙ্গলবার (১৭ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি দেন। তিনি বলেন, ‘আমরা জানি তিনি কোথায় লুকিয়ে আছেন, তবে আপাতত তাকে হত্যা করা হবে না।’ এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে খামেনির আসন্ন ভাষণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।