এনসিপির ছেলেদের ‘নাক চিপলে দুধ বের হয়’: বাচ্চু মোল্লা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ছেলেদের ‘নাক চিপলে দুধ বের হয়’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

রবিবার (২০ জুলাই) বিকেলে দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, ‘এনসিপির ছেলেদের নাক চিপলে দুধ বের হয়। তারা কোটা বিরোধী আন্দোলন করেছে, একদফা আন্দোলন নয়। এরা সরকারের পোষা দল।’

তিনি আরও বলেন, সরকার যত চেষ্টাই করুক এই জুলাইকে বিক্রি করে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। ছিল টিনের চালার বাড়ি, আর এখন চড়ে ৪/৫ কোটি টাকার গাড়িতে। একশ গাড়ি বহর নিয়ে তারা প্রোগাম করে। কোথায় টাকা পায়? বসুন্ধরা গ্রুপ, আজাদ সাহেবের টাকা, সালমান এফ রহমানের টাকা। আওয়ামী দোসরদের টাকায় আপনারা প্রোগ্রাম করে বেড়াচ্ছেন।

প্রসঙ্গত, জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে। সভা শেষে থানা বাজারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রেজা আহমেদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।