এবার জাপানে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত

এবার জাপানে প্রশিক্ষণরত একটি এফ-২ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে পূর্বাঞ্চলীয় ইবারাকি উপকূলে এ ঘটনা ঘটে।

দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

এনএইচকে জানিয়েছে, বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটিতে একজন পাইলট ছিলেন, যিনি বিমান বিধ্বস্ত হওয়ার সময় নিরাপদে বেরিয়ে যান এবং তাকে উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বিমান আত্মরক্ষাবাহিনী। 

প্রসঙ্গত, আফ্রিকার দেশ ঘানায় বুধবার (৬ আগস্ট) একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রীসহ হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতেও একটি এয়ারি অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সব আরোহী প্রাণ হারিয়েছেন গতকাল।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।