এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ

এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়েছে আজ। এই আবেদন চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির অধীনে ১১টি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরাই এই আবেদন করতে পারবেন। পুনঃনিরীক্ষণের আবেদন করতে হলে টেলিটক মোবাইল অপারেটরের সংযোগ ব্যবহার করতে হবে।

প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। শিক্ষার্থীরা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে—RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

একাধিক বিষয়ের কোড লিখতে হলে কমা (,) দিয়ে আলাদা করে লিখতে হবে। যেমন— RSC DHA 123456 ১০১,১০২।

টেলিটকের ডিজিটাল সার্ভিসেস বিভাগের জেনারেল ম্যানেজার সালেহ মো. ফজলে রাব্বী বলেন, রিভিউয়ের জন্য শুধুমাত্র টেলিটক মোবাইল নম্বর থেকে আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারীদের এসএমএস পাঠানোর পর একটি কনফার্মেশন মেসেজ আসবে, তাতে ফি কেটে নেওয়ার তথ্য থাকবে।

টেলিটকের ওয়েবসাইট (www.teletalk.com.bd) এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশনা বিস্তারিতভাবে উল্লেখ থাকবে।

ফল রিভিউয়ে কী দেখা হবে?

বোর্ড সূত্রে জানা গেছে, পুনঃনিরীক্ষণ বলতে প্রশ্নপত্র নতুন করে মূল্যায়ন নয়। বরং, উত্তরপত্রে নম্বর যোগে ভুল হয়েছে কিনা, কোনো উত্তর বাদ পড়েছে কিনা—সেসব বিষয় যাচাই করা হয়।

প্রসঙ্গত, ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় সারাদেশে একযোগে প্রকাশ করা হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ছয় লাখ ৬৬০ শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে তিন লাখ ২৪ হাজার ৭১৬ ছাত্র এবং দুই লাখ ৭৫ হাজার ৯৪৪ ছাত্রী রয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।