এসিল্যান্ড ফেসবুকে লিখলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক, তারপর যা ঘটলো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছান ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে। তবে তার দাবি পোস্টটি ফেসবুক হ্যাক করে দেওয়া হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে এই পোস্ট দেওয়া হয়। সামাজিক মাধ্যমে এই পোস্ট দেওয়ার পর সরাইলজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

এই ঘটনার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গেলে সেখানে বিএনপির নেতাকর্মীর তোপের মুখে পড়েন তিনি। এরপর তিনি মাঠ থেকে ফিরে যান। এর প্রায় পৌনে একঘণ্টা পর সেই পোস্ট মুছে ফেলা হয়। পরে আরেকটি পোস্ট করা এতে প্রথম পোস্টটি ফেসবুক হ্যাক করে করা হয়েছে বলে দাবি করা হয়।

2Q== এসিল্যান্ড ফেসবুকে লিখলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক, তারপর যা ঘটলো

তবে এ ঘটনাকে নাটক দাবি করে সরাইল উপজেলা বিএনপির নেতাকর্মীরা এসিল্যান্ডের অপসারণ দাবি করেছেন।

এসিল্যান্ডের অফিসিয়াল ফেসবুক পোস্টটিতে লিখা ছিল-‘পৃথিবীর বুকে বাংলার নাম আজ উজ্জ্বল, লড়াইয়ের ইতিহাসে লেখা হলো অনন্য মহিমা, সেখানে বীরত্বের গান বাজে নিঃশব্দে, শাসকগোষ্ঠীর শৃঙ্খল ভেঙে মুক্তির সীমানা।’

‘১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালায়। সেদিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন-বাংলাদেশ স্বাধীন! এরপর শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ই ডিসেম্বর বিজয় অর্জিত হয়, কিন্তু এর ভিত্তি স্থাপিত হয়েছিল ২৬শে মার্চেই। তাই এই দিনটি আমাদের স্বাধীনতার প্রতীক, সংগ্রামের চেতনা এবং আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল।’

‘আমাদের স্বপ্ন-একটি দুর্নীতিমুক্ত, প্রযুক্তিনির্ভর, উন্নত বাংলাদেশ। যেখানে সব নাগরিকের সমান অধিকার থাকবে, শিক্ষার মান আরও উন্নত হবে, অর্থনীতি হবে স্বনির্ভর এবং সর্বোপরি-গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার থাকবে সুসংহত।’

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।