এ প্লাস না পেয়ে প্রধান শিক্ষকের মেয়ের আত্মহত্যা

মানিকগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ না পেয়ে প্রধান শিক্ষকের মেয়ে তানহা মুনতাজ প্রভা (১৬) আত্মহত্যা করেছেন।

শনিবার (১২ জুলাই) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকায় নিজ বাসার ফ্যানের সঙ্গে ঝুলে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

নিহত শিক্ষার্থী তানহা মুনতাজ প্রভা (১৬) নালী বড়রিয়া কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনতাজ উদ্দিনের ছোট মেয়ে। সে সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষায় ৪.৯৪ রেজাল্ট করেছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) রাজিব উদ্দিন বলেন, নিহত তানহাসহ ওরা ৬ জন সহপাঠী একসঙ্গে মিশতো। তানহা বাদে প্রত্যেকেই এ প্লাস পেয়েছে। এই ক্ষোভ থেকেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। ও একজন মেধাবী শিক্ষার্থী ছিল। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি মেনে নিতে পারছি না।

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বিষয়টি স্বাভাবিক একটি আত্মহত্যার ঘটনা। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হচ্ছে। এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রস্তুতি চলছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।