ঐশ্বরিয়া-ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন সালমান খান

প্রথমবারের মতো নিজের অতীতের প্রেম সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন বলিউড তারকা সালমান খান। ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক ভাঙার প্রসঙ্গ তুলে কথা বলেছেন নায়ক। জানিয়েছেন, তার সঙ্গে সম্পর্ক টেকেনি মূলত ক্যারিয়ারগত অবস্থান ও অনিরাপত্তার কারণে।

সম্প্রতি কাজল ও টুইঙ্কল খান্নার টকশো তে এসব কথা জানান সালমান। নিজের প্রেম জীবনের কথা বলতে গিয়ে সালমান বলেন, ‘যখন সম্পর্কে একজন সঙ্গী অন্যজনের তুলনায় দ্রুত সাফল্য পায়, তখন সম্পর্কের ভেতর সমস্যার শুরু হয়। কোনো একজন নিরাপত্তাহীনতায় ভোগে।’

সালমান আরও বলেন, ‘সম্পর্কে টিকে থাকতে হলে দুজনেরই একসঙ্গে এগোতে হবে। কাউকে যেন অন্যজনের ঘাড়ে নিশ্বাস ফেলতে না হয়।

বলিউডে দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল, খারাপ ব্যবহারের কারণেই ঐশ্বরিয়া ও ক্যাটরিনার সঙ্গে সালমানের সম্পর্ক ভেঙেছিল। কিন্তু অভিনেতার এই বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আসল কারণ হয়তো ক্যারিয়ারের উচ্চতা ও পারস্পরিক অনিরাপত্তা।

উল্লেখ্য, সালমান খানের জীবনে একাধিকবার সম্পর্ক এলেও কোনোটিই পরিণতি পায়নি। সংগীততা বিজলানির সঙ্গে তার বিয়ের প্রস্তুতিও একসময় চূড়ান্ত হয়েছিল। এমনকি কার্ড ছাপা পর্যন্ত হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেটিও ভেঙে যায়।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।