কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়েসহ নিহত ৪

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকসহ ৪ জন নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার রশিদ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন, ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকার নাজির হোসেনের স্ত্রী মরিয়ম আক্তার (৪৫) ও তার এক শিশুকন্যা এবং অটোরিকশাচালক হাবিব উল্লাহ। নিহত অপর নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

রশিদনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক মাসুম বলেন, দুপুরে কক্সবাজার আইনিক রেল স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন ধলিরছড়া রেল ক্রসিং এলাকায় পৌঁছে। এসময় ভারুয়াখালীমুখী একটি যাত্রীবাহী অটোরিকশা রেল ক্রসিং অতিক্রম করছিল। এতে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি প্রায় এক কিলোমিটার দূরের এলাকা পর্যন্ত নিয়ে যায়। অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে চালক ও শিশুসহ ৪ জন নিহত হয়েছে।

এদিকে দুপুরে ঘটনার পরপরই চট্টগ্রাম দিক থেকে আসা কক্সবাজারমুখী সৈকত এক্সপ্রেস নামে ট্রেনটি বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে আটকে রেখেছে বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।

কক্সবাজারের পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী জানান, চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আটকে রাখা ট্রেনটির সামনে উত্তেজিত জনতাকে সরানোর চেষ্টা করছে পুলিশ।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।