কক্সবাজারে ঘরের দরজা ভেঙে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ঘরের দরজা ভেঙে আব্দুল গফুর (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের পুরান বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত যুবক ওই এলাকার বাসিন্দা শেখ আহম্মদের ছেলে।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল ফয়েজ বলেন, ‘রাত ৮টায় আব্দুল গফুরের মরদেহ বাড়ির দরজা ভেঙে উদ্ধার করা হয়। থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশের সুরতহাল করেছে। পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তাঁর মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে।’

আব্দুল গফুরের ছোট ভাই আব্দুল কুদ্দুস বলেন, ‘ভাইকে না পেয়ে খোঁজাখুঁজি করে তাঁর থাকার কক্ষের দরজা দুই পাশে ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে স্থানীয় ইউপি সদস্যসহ বাড়ির দরজা ভেঙে তাকে বিছানায় শোয়া অবস্থায় মরদেহ পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে আমার ভাইয়ের স্ত্রীর সাথে কথা হলে তিনি বলেন, ‘গত কয়েকদিন আগে স্ত্রীকে বাপের বাড়িতে দিয়ে আসে। এরপর থেকে ফোনেও যোগাযোগ হয়নি।’ ধারণা করা হচ্ছে আমার ভাইয়ের স্বাভাবিক মৃত্যুই হয়েছে।’

টেকনাফ মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের অভিযোগ না থাকায় তাঁকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’
খবরওয়ালা//এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।