কক্সবাজারে ১ লাখ ৩০ হাজার ইয়া’বাসহ যুবক আটক

কক্সবাজারের রামুতে মোটরসাইকেলে করে ইয়া’বা পাচারের সময় ১ লাখ ৩০ হাজার ইয়া’বা বড়িসহ আবু তাহের (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনারপাড়ায় পাঞ্জেগানা-সোনাইছড়ি সড়কে তল্লাশি চৌকিতে এ অভিযান চালানো হয়।

আটক আবু তাহের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলীর সুলতান আহমদের ছেলে।

রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পিয়ার এবং রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। মোটরসাইকেল তল্লাশির সময় ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।