কচাকাটা বাজারে আগুনে পুড়ে ছাই ৮ দোকান

কুড়িগ্রামের কচাকাটা বাজারে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই হয়ে গে‌ছে। এতে প্রায় অর্ধ‌কো‌টি টাকার ক্ষ‌তি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

শুক্রবার (৩১ অ‌ক্টোবর) ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমিনুর রহমানের ছোট ভাই মমিনুল ইসলাম জানান, তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অধির চন্দ্র সাহার ছেলে প্রাণ চন্দ্র সাহা জানান, রাতে বাবা দোকান বন্ধ করে বাসায় যান। ভোরে মানুষের হইচই শুনে বাজারে এসে দেখি দোকানে আগুন জ্বলছে। আগুনে আমাদের ১৭ লাখ টাকা মালামাল পুড়ে গেছে।

ব‌্যবসায়ী‌রা জানান, সার-তেল, বীজ ও কীটনাশক ব্যবসায়ী অধির চন্দ্র সাহার ১৭ লাখ, আমিনুল ইসলামের ১০ লাখ, কাকলী ট্রেডার্সের মালিক হাছেন আলীর ১০ লাখ, মুদি দোকান মালিক মমিনুল ইসলাম, সুপারি ব্যবসায়ী আতাউর ও ইব্রাহিমের তিন লাখ, সেলুন মালিক ফনি চন্দ্র শীলের লক্ষা‌ধিক এবং মশলা ব্যবসায়ী মোজাফ্ফর আলীর ৫০ হাজার টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হ‌য়ে যায়।

কেদার ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আ খ ম ওয়াজিদুল কবীর রাশেদ জানান, আগুন লাগার খবর শুনে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দিই। ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে স্থানীয়রা আগুন নেভাতে কাজ করে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার সাইফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।