নির্বাচনের আগে জেলা প্রশাসক পদে নতুন ফিট লিস্ট তৈরির উদ্যোগ

জাতীয় সংসদ নির্বাচনের আগে মাঠ প্রশাসনকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিবদের মধ্যে থেকে জেলা প্রশাসক (ডিসি) পদে পদায়নের জন্য নতুন ফিট লিস্ট তৈরি শুরু করেছে।

জানা গেছে, জেলা প্রশাসক পদে পদায়নের জন্য ২৯ অক্টোবর ১০ জন উপসচিবের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ২০ জন উপসচিবের সাক্ষাৎ নেওয়া হয়েছে। এছাড়া ৩১ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে আরও ১০ জনের সাক্ষাৎ নেওয়া হবে। এই ৪০ জনের মধ্যে বেশিরভাগই বিসিএস ২৯তম ব্যাচের কর্মকর্তা।

২৯ অক্টোবর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনি প্রস্তুতি সংক্রান্ত বৈঠক করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সবচেয়ে ফিট কর্মকর্তাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় পদায়ন করা হবে।

তবে কর্মকর্তাদের নিজ জেলা বা শ্বশুরবাড়ির এলাকায় পদায়ন করা হবে না। পদায়নের ক্ষেত্রে এ বিষয়েও লক্ষ্য রাখা হবে যে, তাদের কোনো আত্মীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে কি না। নতুন পদায়ন প্রক্রিয়া আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।