খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ই মার্চ ২০২৫, ৪:৪২ এএম
রাজধানীর কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশন থেকে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ নাঈম (২০) । তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের নাজিমুল ইসলামের ছেলে।
নিহতের চাচা রাজু মিয়া বলেন, ‘ কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনে ৬ মাস ধরে নাঈম কাজ করছে। শুক্রবার (৭ মার্চ) কাজ করার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
খবরওয়ালা/এসআর
মন্তব্য