কমলাপুরে স্বর্ণ ছিনতাইকালে আটক দুই

ঢাকা কমলাপুর রেলস্টেশনে সোনা ছিনতাইকালে ২ ছিনতাইকারীকে হাতেনাতে ধরেছে  রেলওয়ে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলো- রাকিব হাওলাদার (২৬) ও মো. ইমন (২৩)।

আনোয়ার হোসেন বলেন, কমলাপুর রেলস্টেশনে স্বর্ণ ছিনতাইকালে রেলওয়ে পুলিশ ২ ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। এসময় অনুমানিক ৩৯৯ গ্রাম (৩৪ ভরি) স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি বলেন, গতকাল বুধবার (৫মার্চ) সকালে জনৈক কাইয়ুম (২৩) বিমানবন্দর রেলস্টেশন থেকে একতা ট্রেন যোগে কমলাপুর রেলস্টেশনে পৌঁছান। স্টেশন থেকে তিনি বের হওয়া মাত্রই স্টেশন চত্বরে আগে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারী চক্র পূর্বপরিকল্পনা মোতাবেক অতর্কিতে ভিকটিম কাইয়ুমকে ঘিরে ধরে। তার প্যান্টের পকেটে থাকা স্বর্ণগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এসময় ধস্তাধস্তি ও ভিকটিমের চিৎকারে স্টেশন চত্বরে কর্তব্যরত রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুজন সদস্য এগিয়ে গিয়ে ভিকটিমকে ছিনতাইকারী চক্রের হাত থেকে উদ্ধার করে। দুজন ছিনতাইকারীকে হাতেনাতে ধরতে করতে সক্ষম হয়।

এসময় উপস্থিত জনতা এগিয়ে এলে বাকি ছিনতাইকারীরা পালিয়ে যায়। ভুক্তভোগীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।