খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৫ জুলাই ২০২৫
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ছয়টি নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৫১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ১৮ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৩ জনের। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ২৪ জন।
একই সময়ে, ২০২০ সালের ৮ মার্চ থেকে শুরু করে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৭৪ জনে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৬২৯ জন রোগী।
খবরওয়ালা/এন