কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে যবিপ্রবি ছাত্রের যাবজ্জীবন

বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র মাশরুর রহমান সজিবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

পাশাপাশি তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আতোয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দোষী সাব্যস্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৫ জুন যশোর শহরের পালবাড়ি এলাকায় ফুফুর বাসায় একা থাকার সুযোগে কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন সজিব। পরবর্তীতে সম্পর্কের আড়ালে বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রীর মতো থাকা এবং গোপনে ছবি ও ভিডিও ধারণের অভিযোগও প্রমাণিত হয়।

পরে ভুক্তভোগীকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে সজিব অন্যত্র বিয়ে করলে ২০২৪ সালের ১৭ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ওই ছাত্রী। তদন্ত শেষে পিবিআই অভিযোগ প্রমাণিত পেয়ে আদালতে প্রতিবেদন জমা দেয়।

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।