কাউখালীতে ২৫ থেকে ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বেতবুনিয়া ইউনিয়নের পশ্চিম লুঙ্গি পাড়ার একটি পাহাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি সাইফুল ইসলাম সোহাগ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আশপাশের থানায় যোগাযোগ করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।
খবরওয়ালা/এফএস



