কানাডায় অবতরণের সময় উল্টে গেল উড়োজাহাজ, আহত ১৮ আরোহী

খবরওয়ালা অনলাইন ডেস্ক: কানাডার টরোন্টো বিমানবন্দরে অবতরণের সময় ৮০ আরোহী বহন করা একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে। এতে অন্তত ১৮ আরোহী আহত হয়েছেন।

স্থানীয় সময় বিকালে যুক্তরাষ্ট্রের মিনেসোডা থেকে ৭৬ যাত্রী ও ৪ ক্রু নিয়ে ডেল্টা এয়ার লাইনের উড়োজাহাজটি টরোন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। 

বিমানবন্দরের দমকল প্রধান টড আইটকেন বলেন, এটি গুরুত্বপূর্ণ যে আমরা অনুমান নির্ভর কথা না বলি। তবে আমরা যেটা বলতে পারি তা হলো— রানওয়ে শুষ্ক ছিল এবং কোনো ক্রসউইন্ড পরিস্থিতি ছিল না। দুর্ঘটনায় ১৮ জন আহত হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেন তিনি। আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। আহতদের সকলকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স ও এয়ার অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 

টরোন্টো বিমানবন্দেরর প্রধান নির্বাহী দেবোরা ফ্লিন্ট বলেছেন, দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে বীরত্বপূর্ণ কাজ করেছেন জরুরি কর্মীরা। এরই মধ্যে অনেক যাত্রী তাঁদের পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন।

 

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।