কানাডায় ফেডারেল নির্বাচনে জয় পেতে যাচ্ছে মার্ক কার্নির লিবারেল পার্টি

কানাডায় ফেডারেল নির্বাচনে জয় পেতে যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি। দেশটির স্থানীয় মিডিয়ার পূর্বাভাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, সিটিভি এবং সিবিসি নিউজের পূর্বাভাসে বলা হয়েছে, নতুন সরকার গঠন করার জন্য লিবারেল পার্টি পর্যাপ্ত সংখ্যক আসনে জয় পেতে যাচ্ছে।

সিবিসি বলছে, গতকাল ভোটগ্রহণ শেষে এখনও ভোট গণনা চলছে। তাই এখনো পুরোপুরি বলা যাচ্ছে না লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারবে কিনা। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে যেকোনো দলকে ১৭২টি আসন দরকার।

এর আগে গত রোববার ইপসোসের করা এক জরিপে, লিবারেল দল ৪২ শতাংশ ও কনজারভেটিভ দল ৩৮ শতাংশ জনসমর্থন পেয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার ক্রমাগত হুমকির মধ্যে দেশটিতে গতকাল নির্বাচন অনুষ্ঠিত হলো।

লিবারেল পার্টির নেতার মার্ক কার্নি শুরু থেকে বলে আসছেন, তিনি ট্রাম্পের এসব হুমকি ভালোভাবেই মোকাবিলা করবেন। তাই ফলাফলের পূর্বাভাস সত্যি হলে কানাডা ট্রাম্পবিরোধী একটি সরকার পেতে যাচ্ছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।