কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না: মার্ক কার্নি

কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তার দেশ কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। শুক্রবার (১৪ মার্চ) দেশটির ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তিনি এ কথা বলেন। অটোয়া থেকে ১৫ মার্চ (শনিবার) এএফপি এ কথা জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংযুক্তির হুমকি প্রত্যাখ্যান করে অটোয়ার রিডো হলের বাইরে জাতির উদ্দেশে প্রথম দেওয়া ভাষণে কার্নি বলেছেন, ‘আমরা কখনোই, কোনো আকারে বা আকৃতিতে যুক্তরাষ্ট্রের অংশ হবো না। আমরা মৌলিকভাবে ভিন্ন একটি দেশ।’

ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক এই গভর্নর বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে কানাডা সম্মান আশা করে। একইসঙ্গে তিনি আশা করেছেন, তাঁর সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে ‘একসাথে কাজ করার’ উপায় খুঁজে বের করবে।

এক সপ্তাহেরও কম সময় আগে কার্নি সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, সাবেক সরকারি হাউস নেতা কারিনা গোল্ড ও সাবেক সংসদ সদস্য ফ্রাঙ্ক বেলিসকে ৮৫ দশমিক ৯ শতাংশ ভোটে পরাজিত করেছেন।

এর আগে, কোনো নির্বাচনে জেতার অভিজ্ঞতা নেই তাঁর এবং হাউস অফ কমন্সে তার কোনো আসন নেই, যা একজন প্রধানমন্ত্রী হিসেবে তাকে কানাডার ইতিহাসে বিরল করে তুলেছে। কারণ তিনি কোনো দিন রাজনীতিও করেননি।

শনিবার সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘কানাডা অর্থনৈতিকভাবে আমেরিকার ৫১তম রাজ্য হলে দেশটির জন্য আরো ভালো হবে।’

তাঁর এই মন্তব্য সম্পর্কে জানতে চাইলে কার্নি বলেছেন, ‘আপনি শুধু এটুকুই বলতে পারেন যে, এটা এক রকম পাগলামি ছাড়া আর কিছু নয়।’

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।