‘কাপল ড্যান্স’ পার্টি থেকে মাদকসহ আটক ২৫

খবরওয়ালা অনলাইন ডেস্ক: চট্টগ্রামের পাঁচলাইশের ইয়াকুব ট্রেড সেন্টারের ‘কাপল ড্যান্স’ পার্টি থেকে মাদকসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান। এসময় ৭০ ক্যান অবৈধ মাদকদ্রব্য (বিয়ার) উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। 

ওসি মোহাম্মদ সোলাইমান গণমাধ্যমকে বলেন, ‘পাঁচলাইশ মডেল থানার ২ নম্বর গেট সংলগ্ন ইয়াকুব ট্রেড সেন্টারে সপ্তম তলায় অবৈধ অশ্লীল কাপল ড্যান্স পার্টিতে অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশ কমিশনারের নির্দেশে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।’

তিনি আরো বলেন, ‘অভিযানে নারী-পুরুষসহ সর্বমোট ২৫ জন আটক করা হয়েছে। এর মধ্যে একজনের কাছ থেকে ৭০ ক্যান অবৈধ মাদকদ্রব্য (বিয়ার) উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে। এ ছাড়াও অন্যান্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।