কারখানা থেকে বিশ্ববিদ্যালয়ে ৯ নারী

কারখানার সাধারণ পোশাক শ্রমিক থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন টিম গ্রুপের ৯ নারী কর্মী। 

তারা এখন চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (অ্যাইউডব্লিউ)-এ ক্লাস করছেন।

স্পেনভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ইনডিটেক্সের বৃত্তির আওতায় টিম গ্রুপের নারী শ্রমিকদের জন্য এ সুযোগ তৈরি হয়েছে। ৫ বছরের এ উচ্চশিক্ষা কার্যক্রমে টিউশন ফি, থাকা-খাওয়ার পাশাপাশি পরিবারকে সহায়তা করার জন্য মাসিক উপবৃত্তি দেবে প্রতিষ্ঠানটি।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শ্রমিকদের মধ্যে আছেন— নিশাত আঞ্জুম নিঝুম, সুমাইয়া আক্তার, সুমাইয়া মিসু, মৌসুমে আক্তার, নিপা মনি আক্তার ও মুমতারিন ফেরদৌস, যারা টিম গ্রুপের ফোরএ ইয়ার্ন ডাইং লিমিটেডে কর্মরত ছিলেন। অন্যদিকে তৃষা মনি, তানিয়া আক্তার এবং সুমাইয়া খাতুন ছিলেন গ্রামটেক নিট ডাইং ফিনিশিং অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডে।

টিম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব বলেন, “শ্রমিক থেকে শিক্ষার্থী হওয়া এই ৯ নারী স্নাতক ডিগ্রি শেষে টিম গ্রুপে ফিরবে। তবে তারা আর আগের পদে নয়, বরং অফিসার, ম্যানেজার ও নেতা হিসেবে দায়িত্ব নেবে। এটি পোশাক শিল্পে নারীর ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।