কারাগারে বন্দি অবস্থায় গণমাধ্যমকে হাসানুল হক ইনুর ঈদের শুভেচ্ছা

কারাগারে বন্দি অবস্থায় গণমাধ্যমকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক তথ্যমন্ত্রী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)এর সভাপতি হাসানুল হক ইনু। জাসদ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের মাধ্যমে তিনি এ শুভেচ্ছা বার্তা জানান।

গণমাধ্যমের উদ্দেশ্য দেওয়া শুভেচ্ছা বার্তাটি খবরওয়ালা পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো –

ঈদ মোবারক 
সম্মানিত গণমাধ্যমের স্বজন। আপনাদের অবারিত সহযোগিতা জাসদ পরিবারের জনমানুষের সংগ্রামের বার্তা লক্ষ কোটি বাঙালির কাছে পৌঁছে যায় প্রতিমুহূর্তে। বাংলাদেশের বর্তমান বিশেষ পরিস্থিতিতেও আপনার আমাদের বার্তা ঝুঁকি নিয়ে মানুষের সামনে তুলে ধরছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আজকের এ খুশির দিনে আমাদের প্রিয় নেতা হাসানুল হক ইনু জেলে বন্দী রয়েছেন। তিনি আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আপনাদের মাধ্যমে দেশবাসীকে ও ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়েছেন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।