সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি কামনা করে তামিম ইকবালের ঈদের শুভেচ্ছা

জীবন ফিরে পাওয়া তামিম ইকবাল আজ সবার সঙ্গে ঈদ উদযাপন করতে পারছেন। ভক্তদের সঙ্গেও ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন। ঈদের রাতে ফেসবুকে পোস্ট দিয়ে ভক্ত-সমর্থকদেরকে সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন।

ফেসবুক পোস্টে তামিম লিখেন, ‘May Allah bless you with health, happiness, and prosperity this Eid. Eid Mubarak (এই ঈদে আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি দান করুন। ঈদ মোবারক)।

গত ২৪ মার্চ, ঠিক এক সপ্তাহ আগে, গত সোমবার তিনি স্রেফ মৃত্যুই বরণ করে ফেলেছিলেন বলা যায়। ২২ মিনিট হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পর কোনো ব্যক্তি জীবন ফিরে পায়, তা হয়তো বিশ্বে অন্যতম বিরল একটি ঘটনা। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।