কারিগরি ছাত্রদের সব আন্দোলন প্রত্যাহার

কারিগরি শিক্ষার্থীদের চলমান সব আন্দোলন, কর্মসূচি ও মানববন্ধন স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর প্রধান কার্যনির্বাহী উপদেষ্টা রহমত-উল-আলম শিহাব।

তিনি জানান, শিক্ষার্থীদের ৬ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে রুপরেখা প্রণয়ন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত হওয়ায় এবং তা দ্রুত কার্যকর হওয়ার আশ্বাস পাওয়ায় আন্দোলন থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে শিহাব আরও বলেন, ‘আমরা চাই, যৌক্তিক দাবি বাস্তবায়নের মাধ্যমে কারিগরি শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন হোক। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গঠনমূলক পদক্ষেপ নিয়েছেন বলেই আমরা ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছি।’

এ সময় আন্দোলনের কারণে কারও কোনো ভোগান্তি হয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করে বক্তারা বলেন, ‘কোনো ভুল-ত্রুটি হলে তা যেন সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মাঠে আন্দোলন করে আসছিল কারিগরি শিক্ষার্থীরা। আন্দোলনের ফলে সরকার পক্ষ থেকে আশ্বাস ও উদ্যোগ আসায় এই সিদ্ধান্ত নেওয়া হলো।

 

 

খবরওয়ালা/আরডি 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।