কারিগরি শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ গড়ার কারিগর: শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেন, কারিগরি শিক্ষার্থীরা হলো নতুন বাংলাদেশ গড়ার কারিগর। সুষ্ঠু পরিকল্পনা করে তাদের সম্পৃক্ত করতে পারলে দেশের ব্যাপক উন্নয়ন হবে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কারিগরি শিক্ষার মানোন্নয়ন, বৈশ্বিক প্রেক্ষাপটে সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

ড. সি আর আবরার বলেন, সমাজে সমতা আনার নিয়ামক হলো শিক্ষা। আর শিক্ষকতা পেশা হলো মহান ব্রত। তাই ছাত্রদের সাথে শিক্ষদের সুসম্পর্ক রেখে শিক্ষা কর্যক্রম পরিচালনার তাগিদ দেন তিনি।

সাধারণ শিক্ষা ব্যবস্থায় কারিগরি নির্ভর পদ্ধতি নিয়ে আসার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি আরও বলেন, সবচেয়ে বড় কাজ হলো সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভজ্ঞি পরিবর্তন করা। এসময় তিনি টেকনিক্যাল শিক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধির উপর জোর দেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।