কিম জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠক নিয়ে আলোচনা চলছে

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা গোপনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য এক বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা করছেন। রয়টার্স এই তথ্য সিএনএনের বরাত দিয়ে জানিয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া সফরের সময় এই বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তুতি বা পিয়ংইয়ংয়ের সঙ্গে যোগাযোগ শুরু হয়নি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, চলতি বছরের শুরুর দিকে ট্রাম্পের পক্ষ থেকে করা যোগাযোগের প্রস্তাব উত্তর কোরিয়া প্রত্যাখ্যান করেছিল।

গত আগস্টে ট্রাম্প হোয়াইট হাউজে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠকের পর কিম জং উনের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এই বৈঠক থেকে তিনি খালি হাতেই ফিরে এসেছেন বলে মনে হচ্ছে। কারণ ট্রাম্প ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে প্রস্তুত নন বলে ইঙ্গিত দিয়েছেন। খবর বিবিসির।

সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকের পর জেলেনস্কি জানান, তিনি এবং ট্রাম্প দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করেছেন, তবে যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়াতে চায় না বলে এ বিষয়ে কোনো বিবৃতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র: রয়টার্স

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।