আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা উপত্যকার কর্তৃপক্ষের কাছে আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এতে করে ইসরায়েলের কাছ থেকে মোট ১৩৫ ফিলিস্তিনির মরদেহ ফিরে পেয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। শনিবার এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার ফেরত দেওয়া ১৫ মরদেহসহ মোট ফেরত পাওয়া মরদেহের সংখ্যা এখন ১৩৫ জন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রত্যেক মৃত ইসরায়েলির মরদেহের বিনিময়ে ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের।

এর আগে শুক্রবার রাতে হামাস আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দেয়। যুদ্ধবিরতি শুরুর পর থেকে হামাস এখন পর্যন্ত ৯ জন ইসরায়েলি ও এক নেপালি শিক্ষার্থীর মরদেহ হস্তান্তর করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ফেরত পাওয়া কয়েকটি মরদেহে নির্যাতন, মারধর, হাতকড়া পরানো এবং চোখ বেঁধে রাখার আলামত পাওয়া গেছে।

এর আগেও যুদ্ধবিরতি চুক্তির আওতায় ফেরত আসা মরদেহগুলোতে একই ধরনের অভিযোগ তুলেছিল গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে ইসরায়েলি সেনাবাহিনী এসব অভিযোগকে হামাসের মিথ্যা প্রচারণা বলে উড়িয়ে দিয়েছে।

ইসরায়েল এএফপিকে জানিয়েছে, এ পর্যন্ত ফেরত আসা সব মরদেহই গাজা উপত্যকার ভেতরে লড়াইয়ে নিহত যোদ্ধাদের।

সূত্র: এএফপি

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।