খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ই অক্টোবর ২০২৫, ৯:২০ পিএম
খুলনা জেলা কারাগারের অভ্যন্তরে হাজতিদের মধ্য সংঘর্ষ হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, খুলনায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সিরিজ সংঘর্ষ ও হতাহতের ঘটনায় গ্রেনেড বাবু ও লাভলু গ্রুপের বেশ কয়েকজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে। তারা কারাগারের মধ্য এবং আদালতে হাজিরার সময় সামনাসামনি হলে একে অপকে কটূ কথা বলে। এমন ঘটনার ধারাবাহিকতায় কারাগার অভ্যন্তরে দুই গ্রুপে সংঘর্ষ হয়।
খুলনা জেলা কারাগারে জেলার মুনীর হোসেন জানান, কারাগারের মধ্য সম্প্রতি আসা হাজতিদের সঙ্গে পূর্ব পরিচিত কয়েকজন শনিবার বিকালে সামনাসামনি হয়। এ সময় একে অপরকে টিটকারি কেটে কথা বলে এ নিয়ে সংঘর্ষ হয়। এতে কেউ আহত হয়নি। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
মন্তব্য