কুড়িগ্রামে কলাক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

কুড়িগ্রামে কলাক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল সাত্তার (৫০) নামে এক কৃষক মারা গেছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জ্যোতিন্দ্রনারায়ণ গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক আব্দুল সাত্তার ওই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে কৃষক আব্দুল সাত্তার বাড়ি থেকে একটু দূরে কলাক্ষেতে সেচের পানি দিতে যান। এক পর্যায়ে সেচের সংযোগ দিতে গিয়ে ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।