আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে ইয়াছিন আরাফাত (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। এর আগে ভোররাতে আশুলিয়ার গেরুয়া এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইয়াছিন আশুলিয়ার গেরুয়া এলাকার আবুল হাসেমের ছেলে।

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, গত ১৫ আগস্ট বিকেলে ভুক্তভোগী শিশুটি তার মাকে খুঁজতে খুঁজতে পাশের কক্ষে যায়। এসময় ওই কক্ষে শুয়ে থাকা যুবক ইয়াছিন আরাফাত তার কক্ষের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করেন। মান-সম্মানের ভয়ে পরিবার বিষয়টি গোপন রাখে। পরে সোমবার (১৮ আগস্ট) শিশুটির পরিবার বিষয়টি জানিয়ে থানা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে।

পুলিশ জানায়, অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার করেছে।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।