কুড়িলে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর কুড়িলে বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের কয়েকশ শ্রমিক। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তারা সড়ক অবরোধ করেন।

ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, বাড্ডার কুড়িলে কিছুক্ষণ আগে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০/৬০০ কর্মী পুনরায় বেতন-ভাতার দাবিতে ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে কুড়িল থেকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না। কয়েকদিন আগেও তারা এই সড়ক অবরোধ করেন।

এর পাশাপাশি, এয়ারপোর্ট রোডে ঢাকা-উত্তরা-ময়মনসিংহ হাইওয়ের ইনকামিং এবং আউটগোয়িং উভয় দিকের রাস্তা প্রায় ২০০ কর্মী বন্ধ করে দিয়েছেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।