ছাত্রদল ও শিবির সংঘর্ষ, আহত ২৫

বরিশালের মুলাদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে প্রায় ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছাত্র শিবিরের ২০ জন এবং ছাত্রদলের ৫ জন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মুলাদী সরকারি কলেজে এ ঘটনা ঘটে। আহত ছাত্র শিবিরের ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিবিরের কর্মীরা জানায়, কলেজে শিবিরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলছিল। এ সময়ে জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় শ্লোগান দিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে সেখানে হামলা চালানো হয়।

অন্যদিকে, ছাত্রদল তাদের ওপর অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, ছাত্রদল নেতাদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাধা দিয়ে ছাত্রদলের স্থানীয় ৫ জন নেতাকর্মীকে মারধর করেছে শিবিরের নেতারা।

স্থানীয়রা বলছেন, বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং পুলিশ পরিস্থিতি শান্ত রাখার জন্য কলেজ এলাকায় উপস্থিত আছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।