কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মনিরামপুরে নারীকে কুপিয়ে হত্যা

যশোরের মনিরামপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তৃপ্তি মন্ডল (৩৮) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা দেড়টার দিকে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত তৃপ্তি মন্ডল বাড়ির পাশে মাঠে ঘাস কাটছিলেন। এসময় প্রতিবেশী শংকর মন্ডল (৫৫) দা নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল হয়ে ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় তার মৃত্যু হয়।

নিহতের স্বামী অবনীশ মন্ডল অভিযোগ করেন, শংকর মন্ডল দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। পাশাপাশি টাকা-পয়সা লেনদেন নিয়েও বিরোধ চলছিল। এর জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তার ধারণা।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন,“ঘটনার তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।