কুবি রেজিস্ট্রারকে বাধ্যতামূলক ছুটি, নতুন রেজিস্ট্রার অধ্যাপক আনোয়ার

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারের বিরুদ্ধে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ থাকায় তাঁকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। একইসঙ্গে গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

ওই আদেশে বলা হয়, মো. মজিবুর রহমান মজুমদারের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাঁকে ৩ মার্চ থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন এবং প্রচলিত নিয়ম অনুযায়ী সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন।

বাধ্যতামূলক ছুটির সময় মো. মুজিবুর রহমান মজুমদার নিয়মিত বেতন-ভাতাদি পেলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। এ সময় তিনি যানবাহন, টেলিফোন, মোবাইল ভাতা ও সংবাদপত্র সংক্রান্ত কোনো সুবিধা ভোগ করতে পারবেন না। তদন্তে দোষী প্রমাণিত হলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর বাধ্যতামূলক ছুটি বহাল থাকবে। 

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।