পর্যাপ্ত ঘুম না হলে হতে পারে যেসব ক্ষতি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: পর্যাপ্ত ঘুম না হলে শারীরিক ও মানসিক উভয় দিকেই ক্ষতিকর প্রভাব পড়ে। বিশেষজ্ঞদের মতে পর্যাপ্ত ঘুমের অভাবে দেখা দিতে পারে নানান স্বাস্থ্য সমস্যা,

মস্তিষ্কে ওরেক্সিন নামের একটি নিউরোট্রান্সমিটার আছে, যা মস্তিষ্ককে সচল রাখতে সহায়তা করে। পর্যাপ্ত ঘুম না হলে ওরেক্সিন উৎপাদনের গতি কমে যায়। ফলে মানসিক স্বাস্থ্য নষ্ট হয়।

রাতে ঘুম ভালো না হলে রক্তচাপ অনিয়মিত হয়ে পড়ে ও ডায়াবেটিস দেখা দিতে পারে।

প্রতিদিন পর্যাপ্ত ঘুম না হলে বাড়তে পারে হজমের সমস্যাও। না ঘুমালে আমাদের শরীরের পাচনক্রিয়ায় সাহায্যকারী অঙ্গ-প্রত্যঙ্গগুলো সঠিকভাবে কাজ করতে পারে না।  

একটি মানুষের মুড ঠিক না থাকার অন্যতম কারণ হলো রাতে ঘুম কম হওয়া। এ কারণে সে সারা দিন খিটখিটে আচরণ করে চলে। যা তার নিজের জন্য ও আশপাশের সবার জন্য বিরক্তির কারণ হতে পারে।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত কম ঘুমের ফলে শরীরে মেটাবলিজম ধীর হয়ে যায়। ফলে ওজন বাড়তে থাকে ।

পাশাপাশি শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে।

তাই  শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্য ঠিক রাখতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ৬ থেকে ৮ ঘণ্টা ঘুমানো প্রয়োজন। 

খবরওয়ালা/এফএস

 

 

 

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।