কুমারখালীতে ঐতিহ্যবাহী লাঠি খেলা মাদকাসক্ততা মূল্যবোধের অবক্ষয় রোধে লাঠি খেলার মত আয়োজন পথ দেখাবে : সুফি ফারুক

মোশারফ হোসেন \ আধুনিক সভ্যতা ও প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ কে সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার বিলুপ্ত প্রায় লাঠি খেলা।

কুমারখালীতে ঐতিহ্যবাহী লাঠি খেলা মাদকাসক্ততা মূল্যবোধের অবক্ষয় রোধে লাঠি খেলার মত আয়োজন পথ দেখাবে : সুফি ফারুক

গতকাল শনিবার (২ মার্চ) রাতে বাঁধ বাজার খেলার মাঠে ঢাঁক-ঢোলের বাজনায়, গানের তালে তালে এ আনন্দময় উৎসবের আয়োজন করা হয়। তথ্য ও প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর এর ব্যবস্থাপনায় গ্রাম-বাংলার হারানো ঐতিহ্যবাহী লাঠি খেলার শুরুতে ঢাক, ঢোল আর কাসার ঘণ্টার তালে তালে চলে লাঠির কসরত।

প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও পাল্টা আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা।তাতে উৎসাহ দেন শত শত দর্শক। আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল উৎসবের আমেজ।এ লাঠি খেলা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন দর্শকরা। সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা।

এই সময়ে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর,  আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজের সভাপতি জান্নাতুন নাহার, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক, তথ্য ও প্রযুক্তিবিদ  সুফি ফারুক ইবনে আবুবকর, আওয়ামীলীগ নেতা আলতাফ মাহমুদ প্রমুখ।

এই বিষয়ে তথ্য প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর বলেন, বিপথগামী যুব সমাজের মাদকাসক্ততা মূল্যবোধের অবক্ষয় রোধে লাঠি খেলার মত আয়োজন পথ দেখাবে, যুক্ত করবে স¤প্রীতির বাঁধনে। নিয়মিত আয়োজনের জন্য পৃষ্ঠপোষকতার দাবি করেন তিনি। ওস্তাদ শহিদুল ইসলাম এর দল ও আব্দুল রাজ্জাক এর দল লাঠি খেলায় অংশগ্রহণ করে।

 

আরও দেখুন:

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।