কুমারখালীতে ‘ক’ তালিকায় ১১১ জন মুক্তিযোদ্ধার গেজেটভুক্তির দাবিতে মানববন্ধন

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ১১১ জন মুক্তিযোদ্ধার ‘ক’ তালিকায় গেজেটভুক্তির জন্য মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলার প্রধান ফটকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কর্তৃক যাচাই-বাছাইকৃত ‘ক’ তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্ত করার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা স্বজনপ্রীতি,মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের নির্দেশিকা লঙ্ঘন, মোটা অংকের অর্থ লেনদেন সহ নানাবিধ অনিয়মের কথা বলেন। তাদের দাবি প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ রেখে প্রকাশিত  মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করে, প্রকৃত মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্তির দাবি জানান তারা। উল্লেখ্য, গত ০৫/০১/২০২২ তারিখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, ঢাকা কর্তৃক ‘মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই নির্দেশিকা -২০১৬’ এর নির্দেশ মোতাবেক কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক কমিটি গঠনপূর্বক ৩৮৫ জনের আবেদনের ভিত্তিতে যাচাইয়ান্তে ১১১ জনকে সর্বসম্মতিক্রমে ‘ক ‘ তালিকাভুক্ত করে গেজেটভুক্তির জন্য সুপারিশহ মহাপরিচালক, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, ঢাকা বরাবর প্রেরণ করে । কিন্তু চূড়ান্ত যাচাই বাছাই শেষে মন্ত্রণালয় থেকে মাত্র ১১ জনকে গেজেট ভুক্ত করা হয়। মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসক, কুষ্টিয়া বরাবর একটি স্মারকলিপি ও প্রদান করেন।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

Tags :

নিউজ ডেস্ক, খবরওয়ালা বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর