কুমারখালীতে ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

Fay 8 3 1 24 কুমারখালীতে ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে ১০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ সহ ১ জন কে আটক করেছে । মঙ্গলবার দুপুরে কুমারখালী উপজেলার পৌর এলাকার এলঙ্গী পাড়া এলাকা থেকে নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়। এই সময় রবীন্দ্রনাথ কর্মকার (৫৬) নামে একজনকে আটক করা হয়। আটকৃত ব্যাক্তির বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।