কুমারখালীতে দুই মাস ব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে দুই মাস ব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের ‘উদ্বোধন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল পর্যায়ে যুবক – যুবতীদের কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে’ দুই মাস ব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।

কুমারখালীতে দুই মাস ব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

 

কুমারখালীতে দুই মাস ব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

 

টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজ ডরুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ  টেকার ২য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার (২ মে)উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে প্রশিক্ষণের উদ্বোধন করে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

তিনি বলেন, প্রশিক্ষণ গ্রহণ করে ঘরে বসে না থেকে কাজে লাগাতে হবে এবং বেকারত্ব নিরসন করে স্বাবলম্বী হতে হবে। উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো.আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. আকিবুল ইসলাম। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪০ জনযুবক – যুবতী অংশ নিয়েছেন।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।