কুমারখালীতে বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্নহত্যা

কুমারখালী  প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধুর আত্নহত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধুর নাম নাজমা খাতুন (১৫)। গতকাল রবিবার (১২ জানুয়ারি) উপজেলার যদুবয়রা ইউনিয়নের রেগুলেটর এলাকায় দুপুরের দিকে নাজমা তার বাবার বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করে। নাজমা খাতুন ওই ইউনিয়নের সালাম ইসলামের মেয়ে। কুষ্টিয়া শহরের হাউজিং সি ব্লক এলাকার রাব্বি ইসলামের স্ত্রী।

দু-পরিবারের সম্মতিতে ৭ মাস আগে বিয়ে হয় তাদের। সরেজমিনে গেলে দেখা যাই, কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় নাজমা খাতুনের নিথর দেহ পড়ে আছে। প্রতিবেশীরা লাশের পাশে ভিড় জমিয়েছে। কি কারনে আত্নহত্যা করেছে ওই গৃহবধু তার কারণ কেউ বলতে পারেনি। প্রতিবেশীদের ভাষ্যে অনুযায়ী সপ্তাহখানেক আগে স্বামীর বাড়ি কুষ্টিয়ার হাউজিং সি ব্লক এলাকা থেকে বাবার বাড়িতে আসে নাজমা। তবে কি কারনে আত্নহত্যা করেছে তা কেউ জানেনা। এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলায়মান শেখ জানান,গলায় দড়ি নিয়ে নাজমা খাতুন নামে এক গৃহবধুর আত্নহত্যার খবর পেয়েছি। তবে কি কারনে আত্নহত্যা করেছে তা জানা যাইনি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।