খোকসায় গৃহহীন কে নতুন ঘর প্রদান করলো ইউথ ডেভেলপমেন্ট ফোরাম 

এস এম রওনক ॥ কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সিংগরিয়া গ্রামের মৃত বসির উদ্দিন খাঁন এর ছেলে রায়হান খান সুরত পেশায় দিনমজুর। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত, স্বল্প আয়ের অধিকাংশ ব্যয় হয় নিজের চিকিৎসা করাতে। বাড়িতে নিজস্ব জমির পরিমান মাত্র ২শতাংশ সেখানেই ভাঙ্গাচুরা খুপরি ছাপড়া ঘরে পরিবারের অন্যান্য ৫ জন সদস্য নিয়ে বসবাস করেন। বৃষ্টির রাতে নির্ঘুম রাত কাটতো তাদের বিষয়টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইউথ ডেভেলপমেন্ট ফোরাম এর নজরে আসলে সামজিক দায়িত্ববোধের অংশহিসাবে এক লক্ষ ত্রিশহাজার টাকা ব্যয়ে আধাপাকা দুই রুম বিশিষ্ট একটি ঘর নির্মান করে উপকারভোগি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

প্রভাষক সাইফুদ্দিন মজনুর পরিচালনায় ও খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক কবি ওয়াজেদ বাঙ্গালীর সভাপতিত্বে এই হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোকসা উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট গবেষক ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড সাবেক জেনারেল ম্যানেজার ড. মুহাম্মদ রবিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপগ্রাম ফাজিল মাদ্রাসা মাওলানা আইনুদ্দিন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মতিউর রহমান নাটোরি ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।