কুমারখালীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

3 fay 4 2 24 কুমারখালীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিতকুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের দক্ষিণ মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয় চত্বরে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেছেন, মনযোগ সহকারে পড়াশোনা করে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। স্মার্টফোন ও মাদকাসক্তিতে আসক্তি না হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। তিনি আরো বলেছেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শিক্ষাখাতের উন্নয়নের লক্ষ্যে দৃষ্টিনন্দন ভবণ নির্মাণ, বিনামূল্যে পাঠ্য বই বিতরণ, শিক্ষাবৃত্তিসহ নানান কর্মকান্ড চলমান রেখেছেন। দক্ষিণ মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াছির আরাফাত তুষার, বাগুলাট ইউপি চেয়ারম্যান আজিজুল হক নবা, যদুবয়রা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান সহ প্রমূখ। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামের পরিচালনায় এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ অন্যরা উপস্থিত ছিলেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।