কুমারখালীতে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩ 

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া কুমারখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের বিশেষ অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া  এলাকা থেকে মান্নান শেখের ছেলে মোঃ মনিরুল ইসলাম (৪৬ কে আটক  করা হয়। এই সময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নিষিদ্ধ ইয়াবা বিক্রির অপরাধে তাকে আটক করা হয় এবং কুমারখালী থানায় একটি মামলা দায়ের করা হয়। অপরদিকে পৃথক মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য বিক্রির দায়ে কুমারখালী সেরকান্দি গ্রামের মুসা খাঁর ছেলে রকি  (৩৫) ও একই গ্রামের  মো. জালাল শেখের ছেলে রমজান শেখ (৪০) কে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে তাদেরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।