কুমারখালীতে মূল্য তালিকা না থাকায় জরিমানা 

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে মূল্য তালিকা দোকানে প্রদর্শন না করায় দুই ফল দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (২৩ মার্চ) বিকেলে কুমারখালী রেল স্টেশন বাজারে  এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত। তিনি  বলেন, দোকানে মূল্য তালিকা না থাকায় দুইটি ফলের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানে থানা পুলিশের সদস্য, ও ভূমি কার্যালয়ের স্টাফরা  উপস্থিত ছিলেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।